|
দিবারাত্রির টেস্টে ভারতকে বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() দিবারাত্রির টেস্টে ভারতকে বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ১৮০ রানে অলআউট হয় ভারত। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া। এতে ১৫৭ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসেও অজিদের পেস ইউনিটে কাছে মাথানত করে ভারতীয় ব্যাটাররা। ১৭৫ রানে অলআউট হয় সফরকারী। এতে মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অজিরা। জবাব দিতে নেমে নাথান ম্যাকসুইনির ১০ রান এবং উসমান খাজার ৯ রানে ভর করে ১০ উইকেট এবং আড়াই দিন হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর আগে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। রোববার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৪৭ রান তুলতে পেরেছে রোহিত-কোহলিরা। এতে ১৭৫ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন প্যাট কামিন্স। এ ছাড়াও স্কট বোল্যান্ড তিনটি এবং প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা মিচেল স্টার্ক নেন ২ উইকেট। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |