|
নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদলের সাবেক নেতা নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদলের সাবেক নেতা নিহত বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার চিনিশপুর বিএনপির কাযার্লয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আশরাফুল (২২) নামে আরও একজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। জানা যায়, ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কাযার্লয়ের সামনে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ এসে বিএনপির কাযার্লয়ের সামনে জড়ো হয়। ওই সময় বেশ কয়েকটি দা ও চাপাতি উদ্ধার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অপর জনকে আগেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে। ’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |