|
শিশুর মৃত্যু, চিকিৎসককে মেরে আইসিইউতে পাঠাল রোগীর স্বজন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকেকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতাল এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ত একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রামে মেডিকেল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে এক শিশু ভর্তি হয়। রোববার সকাল সাড়ে নয়টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনার পরপরই চিকিৎসক রিয়াজের ওপর হামলা চালায় শিশুটির বাবা সুমনসহ তার স্বজনরা। এতে মাথায় গুরুতর আঘাত পান রিয়াজ। চট্টগ্রাম মেডিকেল সেন্টারের ম্যানেজার ডা. মো. ইয়াসিন আরাফাত বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকা থেকে এক শিশুকে শনিবার রাতে এনআইসিইউতে ভর্তি করা হয়। শিশুটি মারা গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা চালায় তার স্বজনরা। আহত ওই চিকিৎসককে চমেক হাসপাতালে আইসিইউর ১৫ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি বিএমএ নেতাদের জানিয়েছি। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |