রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম

ডক্টর জামিল আহমেদ (বামে), আমিনুল ইসলাম (ডানে) : ছবি সংগৃহীত

ডক্টর জামিল আহমেদ (বামে), আমিনুল ইসলাম (ডানে) : ছবি সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁদেরকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে বোর্ড কর্তৃক দায়িত্ব প্রদান করা হয়।

ডক্টর জামিল আহমেদ :
ডক্টর জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় উর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউএসএআইডি এর বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দা চিলড্রেন - ইউএসএ, ওয়াটার এইড, একশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পরিচালক পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পরিচালকের দায়িত্ব পালন করেছেন। 
ডক্টর জামিল আহমেদ, ব্রাক বিশ্ববিদ্যালয় এবং ইউএসএআইডি পরিচালিত, জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। তিনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এর সিনিয়র ইংরেজি সংবাদ উপস্থাপক, ডক্টর জামিল আহমেদ, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির জাতীয় প্যারেড ও রাষ্ট্রীয় অনুষ্ঠানসমূহে, জাতীয় ধারাভাষ্যকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিয়মিত টকশো উপস্থাপনা করেন তিনি। ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী, ডক্টর জামিল আহমেদ, লোক প্রশাসন- স্থানীয় সরকার এবং গণমাধ্যম বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ২০১২ সালে অত্যন্ত সম্মানজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রদত্তদ আইজেন হাওয়ার ফেলোশিপ (ইউএসএ) অর্জন করেন।

মোহাম্মদ আমিনুল ইসলাম:
রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট কর আইনজীবী এবং সামাজকর্মী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রিলাভের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। রাজস্ব ব্যবস্থাপনা অনুশীলন, অসংখ্য দাতব্য এবং সামাজিক উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। 

তিনি যুব রেড ক্রিসেন্ট সিলেটের প্রতিষ্ঠাতা যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার প্রশিক্ষণ, ট্রেসিং বিভাগ (আরএফএল), সিবিডিপি প্রকল্প এবং ব্লাড ব্যাংক সহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়াও তিনি রোটারি ক্লাব অফ সিলেট প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট, অ্যাসিসটেন্ট গভর্নর ও রোটারি ডিসট্রিক্ট ৩২৮২ এর সাবেক অ্যাসিসটেন্ট গভর্নর ও ডেপুটি গর্ভনর হিসেবে জোনাল পর্যায়ে বিভিন্ন দায়িত্বে ছিলেন। 

আইনি ও সামাজিক কাজের বাইরেও জনাব ইসলাম স্বাস্থ্যসেবায় কাজ করছেন। সামাজিক ও মানবিক কাজে অবদানের জন্য তিনি রোটারি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, নজরুল একাডেমি, ক্লিন গ্রিন বাংলাদেশ, রোটারি সেন্টার এবং লায়ন্স আই হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের আজীবন সদস্য । অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইতালি, ভারত, তুরস্ক এবং মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেইনিং এবং আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেছেন তিনি।  

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার বিভিন্ন বিষয়ের মধ্যে সোসাইটির সার্বিক উন্নয়ন, সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ আসন্ন ৫২তম বার্ষিক সাধারণ সভা নিয়ে আলোচনা হয়।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com