বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:০৯ পিএম

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী শহর দিল্লি। আর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে।

সপ্তাহের প্রথম দিনই ঢাকার বাতাসকে “অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত করা হয়েছে। দূষণের তালিকায় শীর্ষ পাঁচ শহরের তালিকায় পাকিস্তানের অন্যতম বৃহত্তম শহর লাহোরও রয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচকে এ তথ্য জানানো হয়েছে।

সূচকে বলা হয়েছে, রোববার সকাল ৮টা ৫০ মিনিটে একিউআই স্কোর ১৯৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে “অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে ভারতের দিল্লি, ঘানার আক্রা ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৬৯, ২০৩ ও ১৯৯ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]