|
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক সভার বিজ্ঞপ্তিতে বলা হয়, শুনানির জন্য তালিকাভুক্ত সব বাদী, বিবাদী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। শুনানিতে তলব করা শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছেন— মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান; ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের অফিস সহকারী কাম হিসাব সহকারী মো. হায়দর আলী; উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের সহকারী শিক্ষক মো. আমিনুল হক; বামৈল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন জেলার স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ ছাড়া টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, প্রভাষক, অফিস সহায়ক ও সহকারী গ্রন্থাগারিকদেরও শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এর মধ্যে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের একাধিক প্রভাষকও রয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ ও আপিল সংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাই করতেই এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে আপিল ও আরবিট্রেশন কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |