|
ধানের শীষে ভোট চেয়ে ঘোড়াঘাট-হাকিমপুরে পথসভা ডা. জাহিদের
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
|
![]() ধানের শীষে ভোট চেয়ে ঘোড়াঘাট-হাকিমপুরে পথসভা ডা. জাহিদের সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত তিনি ঘোড়াঘাট উপজেলার কালুপুকুর, খোদাতপুর, দিঘীপাড়া, চেংগ্রাম ও নন্দনপুর এলাকায় পথসভা করেন। এরপর হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা, হরিহরপুর ও সাধুরিয়া এলাকায় গণসংযোগ চালান। পথসভায় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে পাশে রাখবেন। এতে আমি আপনার পাশে থেকে এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ ও মন্দির সংস্কারসহ সার্বিক উন্নয়ন কাজ করতে পারব। ডা. জাহিদ হোসেন আরও বলেন, “বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে বসবাস ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। এদেশ ঐক্যের বাংলাদেশ, এদেশ সবার।” ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |