স্মার্ট বাংলা‌দেশ গড়‌তে হ‌রিজন‌ সম্প্রদায়েরও উন্নয়ন দরকার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১:২৯ পিএম আপডেট: ২৮.১২.২০২২ ১:৩৮ পিএম

.

.

আমাদের সরকার বাংলাদেশকে বিশ্ব একটি স্মার্ট দেশ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ক্ষুধা দারিদ্র্য বিমোচনের জন্য এসডিজি বাস্তবায়নে প্রশংসার খেতাবে ভূষিত হয়েছে। এই এসডিজিতে বলা আছে কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন নহে কিন্তু আজও কিছু জনগোষ্ঠী উন্নয়নের আওতায় আসছে না, হরিজন সম্প্রদায়কে পিছিয়ে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়।  

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

বৈষম্য বিলোপ আইন পাশের দাবিতে এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার শহরে হরিজন যুবক মিঠুন ভাশফোর হোটেলে বসে খাওয়ার অধিকার চাওয়ার অপরাধে গরম তেলে জ্বলছে দেওয়ার প্রতিবাদে ও গোপীবাগ রেলওয়ে হরিজন কলোনি উচ্ছেদসহ বাংলাদেশের বিভিন্ন হরিজন কলোনী উচ্ছেদের প্রতিবাদে এবং স্থায়ী আবাসন ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এ সম্প্রদায়।

সংবাদ সম্মেলনে তাদের মূল দাবি সমূহ ছিল, বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রুত পাস, হোটেল রেস্তোরায় তাদের প্রতি বৈষম্য না করে অধিকার দেয়া, বাসস্থানের সুব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি, আউটসোর্সিং এর মাধ্যমে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ বাতিল।

হরিজন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পান্নালাল ভাশফোরের পরিচালনায় সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন সভাপতি কৃষ্ণলাল। এছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব নির্মল চন্দ্র দাস, আকাশ ভাশফোরসহ অনেকেই।

ডেল্টা টাইমস্/সিআর/মাহবুব আলম/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]