|
মাধবপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
|
![]() মাধবপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই উপজেলার বেজুড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮) ও আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭)। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, তারা বেজুড়া থেকে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। তারা মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকামুখি অজ্ঞাত একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী শুভ ও সোহাগ গুরুতর আহত হন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই বুলবুল আহমেদ তাদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়। ডেল্টা টাইমস্/শেখ জাহান রনি/সিআর/এমই
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |