মিছিল কর‌তে পু‌লি‌শের অনুম‌তি চে‌য়েছে জামায়াত

ডেল্টা টাইমস্ ডেস্ক:

রাজনীতি

৩০ ডি‌সেম্বর রাজধানী‌তে গণ‌মি‌ছিল কর‌তে ঢাকা মহানগর পুলি‌শের (‌ডিএম‌পি) কা‌ছে অনুম‌তি চে‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। গত রোববার ডিএম‌পি ক‌মিশনার

2022-12-29T13:19:57+06:00
2022-12-29T13:19:57+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মিছিল কর‌তে পু‌লি‌শের অনুম‌তি চে‌য়েছে জামায়াত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১:১৯ পিএম   (ভিজিট : ২৩১)
.

.

৩০ ডি‌সেম্বর রাজধানী‌তে গণ‌মি‌ছিল কর‌তে ঢাকা মহানগর পুলি‌শের (‌ডিএম‌পি) কা‌ছে অনুম‌তি চে‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। গত রোববার ডিএম‌পি ক‌মিশনার খন্দকার গোলাম ফারুক বরাবর আ‌বেদন ক‌রেন মহানগর দ‌ক্ষিণ জামায়া‌তের অফিস সেক্রেটারি মোকাররম হোসাইন খান। ত‌বে এখনও অনুম‌তি পায়‌নি জামায়াত।

আ‌বেদ‌নে বলা হ‌য়ে‌ছে, ১০ দফার প‌ক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হি‌সে‌বে ৩০ ডিসেম্বর শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দ‌ক্ষিণ। গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ডিএমপির অনুমতি ও সার্বিক সহযোগিতা চায় জামায়াত।

ডিএম‌পির মুখপাত্র মো. ফারুক হো‌সেন‌কে ব‌লেন, জামায়া‌তের আ‌বেদ‌নের বিষ‌য়ে জানা নেই।

সর্বশেষ ২০১৩ সা‌লের ৪ ফেব্রুয়া‌রি পু‌লি‌শের অনুম‌তি নি‌য়ে রাজধানীর ম‌তি‌ঝি‌লে মি‌ছিল সমা‌বেশ ক‌রে জামায়াত। এরপর গত ১০ বছ‌রে কর্মসূ‌চি পাল‌নের অনুম‌তি পায়‌নি। গত ক‌য়েক বছরে অনুম‌তি চে‌য়ে আ‌বেদন করার তথ্যও নেই। ত‌বে প্রায়ই বিভিন্ন দা‌বি‌তে ঝ‌টিকা মি‌ছিল ক‌রে। বিএন‌পির স‌ঙ্গে যুগপৎ আ‌ন্দোল‌নে নামা জামায়াত হঠাৎ কর্মসূ‌চি পাল‌নে অনুম‌তি চাইল।

ডেল্টা টাইমস্/সিআর/একে









  এই ক্যাটেগরির আরো সংবাদ