|
আরও দুই মামলায় গ্রেপ্তার রিজভী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
. এ মামলার অন্য আসামিরা হলেন- জামায়াত নেতা মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নিরব, শফিউল বারী বাবু ও মোয়াজ্জেম হোসেন ওরফে বাবু (মৃত)। পরে মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পল্টন থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খান। এ মামলাটির চার্জ শুনানির জন্য আগামী ২৯ মার্চ তারিখ ধার্য রয়েছে। এছাড়া ২০১১ সালে পার্টি অফিসের সামনে নাশকতার অভিযোগে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডেল্টা টাইমস্/সিআর/একে |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |