উদ্ধারকৃত ১৮ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ২:১১ পিএম

উদ্ধারকৃত ১৮ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

উদ্ধারকৃত ১৮ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

মাদারীপুর এলাকা, গার্ডেন ও বিভিন্ন উৎস থেকে বেআইনিভাবে আটকে রাখা ৬ প্রজাতির ১৮টি বন্যপ্রাণী উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে এ প্রাণীগুলোকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেছে খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ডব্লিউএমএনসিডি)।

উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে ২টি কুমির, ১টি তক্ষক, ১টি বক, ১১টি কালিম পাখি, ১টি ভুবন চিল ও২টি মাছ কুড়াল।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, মাদারীপুরের একটি মাছের খামার ও যশোরের জেএস গার্ডেন থেকে দুইটি কুমির উদ্ধার করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এছাড়াও তারা বিভিন্ন এলাকা থেকে একটি তক্ষক, একটি বক, ১১টি কালিম পাখি, একটি ভুবন চিল ও দুটি মাছ কুড়ালও উদ্ধার করেন। বুধবার বন্যপ্রাণীগুলোকে বনের অভ্যন্তরে এবং জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য কর্মকর্তা  তন্ময় আচার্য, করমজল বন্যপ্রাণী সংরক্ষণ ও  প্রজনন কেন্দেœর  কর্মকর্তা  হাওলাদার আজাদ কবির।

ডেল্টা টাইমস্/আলী আজীম/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]