নোয়াখালীর ৩ ইউপি নির্বাচনে ২টিতে নৌকার জয়
নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ২:০২ পিএম

নোয়াখালীর ৩ ইউপি নির্বাচনে ২টিতে নৌকার জয়

নোয়াখালীর ৩ ইউপি নির্বাচনে ২টিতে নৌকার জয়

নোয়াখালীর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কর্মকর্তা বলেন, সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিলদার হোসেন ৫০০৪ ভোট পেয়ে, ৭নং ধর্মপুর ইউনিয়নে ছিদ্দিকুর রহমান ৭৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আরাফাত ৪৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩টি ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণভাবে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬০ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ধর্মপুর ইউনিয়নে ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করছেন ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।

ডেল্টা টাইমস্/মোঃ আবদুল্যাহ চৌধুরী/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]