|
দ্রুতগতির বাস কেড়ে নিল শিশুর প্রাণ
মেহেরপুর প্রতিনিধি :
|
![]() দ্রুতগতির বাস কেড়ে নিল শিশুর প্রাণ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া খাতুন বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার কৃষক ইকবাল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, মারিয়া খাতুন পাড়ায় খেলতে যায়। খেলা শেষে বাড়িতে আসার জন্য রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে মারিয়ার স্বজনরা জানান, মারিয়া খাতুনের বাবা ইকবাল হোসেন অন্যত্র বিয়ে করার কারণে মারিয়া খাতুনকে নিয়ে তার মা কাজলি খাতুন আমঝুপিতে বাবার বাড়িতে বসবাস করে। গত ১০/১২ দিন পূর্বে বাবার বাড়ি বাঁশবাড়িয়াতে বেড়াতে এসেছিলো মারিয়া খাতুন। এখন একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় তার মা কাজলি খাতুন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুর রাজ্জাক বলেন, বাসটিকে আটক করা হয়েছে তবে বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াই আটক করা যায়নি তবে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ডেল্টা টাইমস্/এস এম তারেক/সিআর/এমই
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |