
জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আব্দুল জব্বার রোববার (১৯ নভেম্বর) ছয় কর্মদিবস ব্যাপী জেনারেল ক্রেডিট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ঋণ ও অগ্রীম বিভাগ সংশ্লিষ্ট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমান এবং অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।