সাকিব নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে : পাপন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৬ পিএম

সাকিব নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে : পাপন

সাকিব নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে : পাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নড়াইল ২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি । অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লড়ছেন তার এলাকা কিশোরগঞ্জের ভৈরভ থেকে। আর সেখানেই আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন পাপন।

এ সময় সাকিব এবং মাশরাফির নির্বাচন প্রসঙ্গে পাপন বলেন, কি বলার আছে? বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে ওকে দেখার জন্য। আমার সঙ্গে ওর কথা হয়েছে। মাশরাফির সাথেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে (সাকিব) সবাই ভোট দেবে।

পাপন বলেন, সাকিবের তো আলাদা একটা প্লাস পয়েন্ট আছে। আপনাকে মনে রাখতে হবে একটা হচ্ছে দলের ভোট আরেকটা নিউট্রাল (নিরপক্ষ) ভোট। নিউট্রাল ভোটগুলো আমার মনে হয় সাকিবের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট।

বিসিবি সভাপতি হতে আগ্রহী প্রকাশ করেছেন মাশরাফি-সাকিব দুজনই। তাদের মধ্যে কে যোগ্য এমন প্রশ্নে পাপন বলেন, বলা মুশকিল, এটা বলা কঠিন। এটা সহজ না অনেক কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।
নির্বাচনে জয়ী হলে সাকিব খেলবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ওর সাথে তো কথা হয়েছে ও খেলবে। মানে ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা। সেটাই জানি। আমার ধারণা ও খেলবে।

ডেল্টা টাইমস্/ সিআর/ এমকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]