বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভার্চুয়াল বৈঠক

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ‘পারস্পরিক

2024-11-07T18:37:00+06:00
2024-11-07T18:37:00+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভার্চুয়াল বৈঠক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১৪৬)
বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ ‘প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা হয়েছে।


বুধবার (০৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বৈঠকটি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান ও জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভিডিও কলের ছবি দিয়ে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডাইরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এর এক্স হ্যান্ডেলে বলা হয়, তারা দুজন ‘ভিডিও টেলি কলে’ নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ‘প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেছেন।




ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ