দুর্যোগে জীবন রক্ষার কৌশল বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট সোসাইটি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোাসইটির কার্যক্রম ও দুর্যোগে জীবন রক্ষার মৌলিক কৌশল বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

2024-11-07T18:41:13+06:00
2024-11-07T18:41:13+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্যোগে জীবন রক্ষার কৌশল বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট সোসাইটি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৭৫)
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য রাখছেন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য রাখছেন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোাসইটির কার্যক্রম ও দুর্যোগে জীবন রক্ষার মৌলিক কৌশল বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাজধানী ঢাকায় বিডিআরসিএস’র জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ  এই প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

প্রশিক্ষণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোাসইটির কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয়। পাশাপাশি দুর্যোগে জীবন রক্ষার মৌলিক কৌশলগুলো তাদের হাতে কলমে শেখানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

এসময় বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, যোগাযোগ বিভাগের উপপরিচালক সাবিনা ইয়াসমিন। প্রশিক্ষণের পরিচালনা করেন সোসাইটির মিডিয়া এন্ড এডভোকেসি কো অর্ডিনেটর ফারজানা জেরিন শ্রাবন্ত। 

বিডিআরসিএস’র যোগাযোগ বিভাগ এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোাসইটির কার্যক্রম অবগত ও দুর্যোগে জীবন রক্ষার মৌলিক কৌশল বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করাে হয়। পাশাপাশি দুর্যোগে জীবন রক্ষার মৌলিক কৌশলগুলো তাদের হাতে কলমে শেখানো হয়। জাতীয় পর্যায়ের ২০টি গণমাধ্যমের সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নেন।


ডেল্টা টাইমস/সিআর











  এই ক্যাটেগরির আরো সংবাদ