|
মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন
বিনোদন ডেস্ক:
|
![]() মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’ এরপর আবেগঘন হয়ে বলেন, ‘আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈম কে আমি কি বলে সান্ত্বনা দিব গো।’ ![]() মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। তিনি ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন। আফরোজা হোসেন তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে ১৯৯০-এর দশকে তার অভিনীত সিনেমাগুলি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |