দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক:

আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।সকাল ৯টা

2024-12-22T10:21:07+06:00
2024-12-22T10:21:07+06:00
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ এএম   (ভিজিট : ১৯৯)
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

সকাল ৯টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৫৯৮ অর্থাৎ এই শহরের বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর ২৯১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা এবং ঢাকার দূষণ স্কোর ২৮৭ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ