|
খোলামেলা পোশাকে বিতর্ক, অভিনেত্রী বললেন যা খুশি করতে পারি
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() খোলামেলা পোশাকে বিতর্ক, অভিনেত্রী বললেন যা খুশি করতে পারি সম্প্রতি ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা। সেখান থেকে নানা ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে বিভিন্ন খোলামেলা পোশাকে দুবাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করেন তিনি। তারপর থেকেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। নেটিজেনদের সেই মন্তব্যের প্রভাব পড়েছে নায়িকার মনেও। ভারতীয় গণমাধ্যমে দেবচন্দ্রিমা বলেন, ‘আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি। সেখানে বাধা দেওয়ার কেউ নেই।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমার নতুন কাজের খুশিতে যেমন ভালো মন্তব্য করেন নেটিজেনরা, তেমন তাদের কিছু খারাপ লাগলেও বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু তার মানে সেই কটাক্ষ আমি গায়ে মাখব, মন খারাপ করব, এমনটা একেবারেই নয়। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |