|
৩০ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ৩০ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৭৩০ - জাপানের হোক্কাইদোতে প্রচণ্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়। ১৮০৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে। গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ১৮৯৬ - ফিলিপাইনের ম্যানিলায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ফিলিপিনো জাতীয়তাবাদী জোসে রিজালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯০০ - অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়। ১৯০৬ - পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়। ১৯১৯ - লিঙ্কন্স ইন প্রথমবারের মতো নারী বার শিক্ষার্থী ভর্তি করে। ১৯২২ - সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। ১৯২৫ - কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৩ - সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন করেন। ১৯৬৫ - ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনের প্রেসিডেন্ট হন। ১৯৭২ - স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন করা হয়। ভিয়েতনাম যুদ্ধ: যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামে বোমাবর্ষণ বন্ধ করে। ১৯৯২ - বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৩ - ইসরায়েল ও ভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৯৭ - চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানীতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে। ২০০৬ - মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে বোমা হামলার ঘটনা ঘটে। ইতিহাসে আজকে যাদের জন্ম : ৩৯ - রোমান সম্রাট টাইটাস। ১২০৪ - আবু উসমান সাইদ ইবনে হাকাম আল-কুরাশি, পর্তুগিজ শাসক। ১৬৭৩ - তৃতীয় আহমেদ, উসমানীয় সুলতান। ১৮৬৫ - রুডইয়ার্ড কিপলিং, ইংরেজ লেখক ও কবি, নোবেল বিজয়ী। ১৮৮৪ - হিদেকি তোজো, জাপানি সেনাপতি ও রাজনীতিবিদ, জাপানের ৪০তম প্রধানমন্ত্রী। ১৯২১ - রশিদ কারামি, লেবানিজ আইনজীবী ও রাজনীতিবিদ, লেবাননের ৩২তম প্রধানমন্ত্রী। ১৯২৩ - প্রকাশ বীর শাস্ত্রী, ভারতীয় একাডেমিক ও রাজনীতিবিদ। ১৯২৪ - ফাদার পল দ্যতিয়েন, বেলজিয়ান লেখক ও যাজক, যিনি বাঙলা ভাষায় সাহিত্য রচনা করে সুখ্যাতি অর্জন করেন। ১৯৩৫ - উমর বঙ্গো, গ্যাবনিজ লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ, গ্যাবনের প্রেসিডেন্ট। ১৯৪২ - ভ্লাদিমির বুকোভস্কি, রুশ লেখক। ১৯৪৬ - বের্টি ফোক্ট্স, জার্মান জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৫০ - বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ, ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী। ১৯৭৪ - এস. জিতেশ, ভারতীয় কার্টুনিস্ট, কবি ও সমালোচক। ১৯৭৫ - টাইগার উডস, মার্কিন গোলফার। ১৯৭৭ - লায়লা আলী, মার্কিন বক্সার ও অভিনেত্রী। ইতিহাসে আজকে যাদের মৃত্যু : ২৭৪ - পোপ প্রথম ফেলিক্স। ১৫৭৩ - জিওভান্নি বাতিস্তা জিরাল্ডি, ইতালীয় লেখক ও কবি। ১৫৯১ - পোপ নবম ইনোসেন্ট। ১৬৪০ - জন ফ্রান্সিস রেগিস, ফরাসি যাজক ও সন্ত। ১৮৯৬ - জোসে রিজাল, ফিলিপিনো জাতীয়তাবাদী। ১৯০৮ - টমাস-আলফ্রেড বার্নিয়ার, কানাডীয় সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ। ১৯৪৪ - রোম্যাঁ রোলাঁ, ১৯২৫ সালে সাহিত্যে নোবেলজয়ী ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও অধ্যাত্মবিদ। ১৯৪৭ - আলফ্রেড নর্থ হোয়াইটহেড, ইংরেজ-মার্কিন গণিতবিদ ও দার্শনিক। ১৯৫৩ - কবি শাহাদাৎ হোসেন। ১৯৫৯ - আব্বাসউদ্দিন, প্রখ্যাত বাংলা লোকসংগীত গায়ক। ১৯৬৮ - জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লী। ১৯৭৩ - কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশী। ১৯৭৯ - আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট বাঙালি কবি অজিতকুমার দত্ত। ২০০৬ - সাদ্দাম হোসেন, ইরাকের ৫ম প্রেসিডেন্ট। ২০০৭ - খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ। ২০০৯ - আবদুর রহমান ওয়াহিদ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৪র্থ প্রেসিডেন্ট। ২০১১ - এম হামিদুল্লাহ খান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা। ২০১৪ - লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। ২০১৮ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। ২০২২ - নারী সাংবাদিকতার পথিকৃৎ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সাংবাদিক ও উপস্থাপক বারবারা ওয়াল্টারস। ডেল্টা টাইমস/সিআর/এমই
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |