
আজ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ● ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ● ২৭ জমাদিউল সানি ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
উল্লেখযোগ্য ঘটনাবলি :১৬০০ - ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।
১৮০২ - পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।
১৮২৭ - ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
১৮৩১ - কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯০৬ - চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।
১৯১৬ - রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।
১৯২৫ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের সপক্ষে সিংহাসন ত্যাগ করেন।
১৯২৯ - জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
১৯৪২ - স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।
১৯৪৮ - কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
১৯৮৩ – ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।
১৯৮৭ - চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবুজাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয় ।
১৯৮৮ - পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।
১৯৮৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আজারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সঙ্গে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।
১৯৯৩ - হাংচৌ শহরে চীনের প্রথম ইলেকট্রনিক সংবাদপত্রের জন্ম হয় ।
১৯৯৬ - ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৯ - আমেরিকা পানামা খাল পানামার কাছে হস্তান্তর করে।
১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।
২০০২ - জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেনের (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু।
২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।
২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।
আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: