বাসা থেকে সোনা লুট, ৩২ ভরি উদ্ধারসহ গ্রেপ্তার ২
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১:১৪ পিএম

বাসা থেকে সোনা লুট, ৩২ ভরি উদ্ধারসহ গ্রেপ্তার ২

বাসা থেকে সোনা লুট, ৩২ ভরি উদ্ধারসহ গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙ্গে ৪৫ ভরি সোনা লুট হয়। লুট হওয়া এসব স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মাহিন ও রেহান।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি সোনা লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন।

ওসি জাকারিয়া আরও বলেন, এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। লুট হওয়া ৪৫ ভরি সোনার মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি সোনা উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]