থানা থেকে পালানো ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৩:১৩ পিএম

থানা থেকে পালানো ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো ওই থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য জানান।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান। তাকে ধরতে ইতোমধ্যে যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সব কটি ইউনিট।

থানার একাধিক সূত্র জানিয়েছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে থানার একটি কক্ষে রাখা হয়। বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ওই কক্ষ থেকে পালান শাহ আলম।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, ‘পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশা করি, আমরা খুব দ্রুত তাকে গ্রেফতার করতে পারবো।’

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে একজন এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত বছরের ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]