জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ঢাবি সাদা দলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:২৬ পিএম

.

.

স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।  

শনিবার (১৮ জানুয়ারি) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক আবুল কালাম সরকারের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার ডাক নাম ছিল কমল। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ, যিনি বাংলাদেশের সংকটময় মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ে দেশ ও জনগণের জন্য অপরিসীম অবদান রেখেছেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।  

বিবৃতিতে উল্লেখ করা হয়, শহীদ জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন অগ্রগণ্য সেনানায়ক এবং ১১ জন সেক্টর কমান্ডারের অন্যতম। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন।  

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতা-উত্তর দুঃসহ স্বৈরাচারী শাসনে হতাশ দেশ যখন চরম সংকটে পড়েছিল, তখন জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন। ৭ নভেম্বর সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লবে ক্ষমতায় এসে তিনি বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তার প্রণীত বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন বাংলাদেশের জাতিসত্তার সঠিক পরিচয় তুলে ধরে, যা বিশ্ব মানচিত্রে আমাদের আত্মপরিচয়কে আরও উজ্জ্বল করে।  

বিবৃতিতে আরও বলা হয়, শহীদ জিয়ার চার বছরের শাসনামলে আধুনিক বাংলাদেশের যে ভিত্তি রচিত হয়েছিল, সেটিই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির সঠিক পথ। তার দেখানো পথেই বাংলাদেশ আবার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে।  

শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ঢাবি সাদা দল গভীর শ্রদ্ধা নিবেদন করে তার আত্মার চিরশান্তি কামনা করেছে। একইসঙ্গে তারা জাতির এই মহান নেতার প্রতি জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে। 



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]