বিএনপির সদস্য নবায়ন ফি ২০ টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:০৮ পিএম

বিএনপির সদস্য নবায়ন ফি ২০ টাকা নির্ধারণ

বিএনপির সদস্য নবায়ন ফি ২০ টাকা নির্ধারণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদ নবায়ন ফি ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানান দলটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, দলের প্রাথমিক সদস্য হতে আগে ১০ টাকা ফি নির্ধারিত ছিলো। মূল্যস্ফীতি ও নানান আনুশাঙ্গীক কারণে এবার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করেক কেউ বিএনপির সদস্য হতে পারবে না। শুধুমাত্র পুরাতন যারা দলের সদস্য রয়েছে তারাই তাদের সদস্যপদ নবায়ন করতে পারবেন। এছাড়া যারা দীর্ঘদিন দলের কাজে অনুপস্থিত তাদের সদস্যপদ বাতিল হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]