বিরামপুরে ১২ জুয়াড়ি আটক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৮:২০ পিএম

বিরামপুরে ১২ জুয়াড়ি আটক

বিরামপুরে ১২ জুয়াড়ি আটক

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিরামপুর থানা পুলিশ সোমবার (২০ জানুয়ারি) ভোরে জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে আটক করে দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, সোমবার (২০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ ৬নং জোতবানী ইউনিয়নের গোটগাছ গ্রামের বাবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে পুলিশ ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করেন।

আটককৃতরা হলেন: রফিকুল ইসলাম, মামুনুর রশিদ, আতিয়ার রহমান, আমিরুল ইসলাম, বদিউজ্জামান, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, আশরাফ আলী, ইসমুদ্দিন, ফসির উদ্দিন ও বাবুল হোসেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে এবং তাদেরকে সোমবার (২০ জানুয়ারি) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেল্টা টাইমস/আবু সাঈদ,/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]