গুজবে কান দেবেন না, আমরা ভালো আছি: আসিফ নজরুল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৬:৪২ পিএম

গুজবে কান দেবেন না, আমরা ভালো আছি: আসিফ নজরুল

গুজবে কান দেবেন না, আমরা ভালো আছি: আসিফ নজরুল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে।

এই গুজব নিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ওই পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।

এর আগে, গতকাল দিনগত রাত থেকে ফেসবুকে ‌‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন’, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন’, ‘সামরিক বাহিনী সরকার গঠন করছে’, ‘সমন্বয়করা পালিয়ে গেছেন’- এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]