|
অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন
নিজস্ব প্রতিবেদক:
|
![]() অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে রয়েছেন : অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন), সুরক্ষা সেবা বিভাগ – আহবায়ক, মহাপরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয় – সদস্য, মহাপরিচালক (কনস্যুলার), পররাষ্ট্র মন্ত্রণালয় – সদস্য, যুগ্মসচিব (রাজনৈতিক-১ অধিশাখা), জননিরাপত্তা বিভাগ – সদস্য, উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) – সদস্য, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর – সদস্য, পরিচালক (অপারেশন উইং), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) – সদস্য, পরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয় – সদস্য, পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর – সদস্য, পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড লিয়াঁজো ব্যুরো), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর – সদস্য, যুগ্মসচিব (বহিরাগমন-২ অধিশাখা), সুরক্ষা সেবা বিভাগ – সদস্য-সচিব। প্রজ্ঞাপনে কমিটির কর্মপরিধিতে উল্লেখ করা হয়েছে, এই কমিটি অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। এটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান এবং সুপারিশ প্রণয়ন করতে পারবে। প্রয়োজনে, কমিটি যে কোনো কর্মকর্তা/ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে এবং কো-অপ্ট করতে পারবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |