স্ত্রীসহ জাপার মহাসচিব চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম আপডেট: ১২.০২.২০২৫ ৭:০৩ পিএম

স্ত্রীসহ জাপার মহাসচিব চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ জাপার মহাসচিব চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, মুজিবুল হক তার এপিএস আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখাসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প হতে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]