টোকিওতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

জাপানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।টোকিওর

2025-02-17T10:51:44+06:00
2025-02-17T10:51:44+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

টোকিওতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫১ এএম   (ভিজিট : ২৭৫)
জাপানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

টোকিওর বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রোববার (১৬ ফেব্রুয়ারি) দূতাবাসের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়।

সভায় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন।

গভর্নর ব্যবসা-বাণিজ্য, রেমিট্যান্স পাঠানো, জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কোর্সে টিউশন ফি প্রেরণসহ জাপান প্রবাসীদের সমস্যা-সম্ভাবনার কথা নোট করেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানান। এসময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ