সাউথইস্ট ব্যাংক ও সেবা হোল্ডিংসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:০৯ পিএম

সাউথইস্ট ব্যাংক ও সেবা হোল্ডিংসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক ও সেবা হোল্ডিংসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং সেবা হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

এই চুক্তির আওতায়, সেবা হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা সাউথইস্ট হোম লোন তুলনামূলক কম সুদ হারে এবং অন্যান্য বিশেষ সুবিধা সহ উপভোগ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুম উদ্দিন খান এবং সেবা হোল্ডিংস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মিনহাজুল ইসলাম সিয়াম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মো. ছাদেক হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী, সেবা হোল্ডিংস লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও সেলস) জনাব মো. পারভেজ আনোয়ার এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]