বায়ুদূষণে অস্বাস্থ্যকর অবস্থায় ঢাকা, র্শীষে দিল্লি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:৪৩ এএম

বায়ুদূষণে অস্বাস্থ্যকর অবস্থায় ঢাকা, র্শীষে দিল্লি

বায়ুদূষণে অস্বাস্থ্যকর অবস্থায় ঢাকা, র্শীষে দিল্লি

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৮৮, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। আর ২৪২ স্কোর নিয়ে দূষণে শীর্ষে রয়েছে দিল্লি।

বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কাঠমান্ডু, স্কোর ১৮১। চার নম্বর অবস্থানে থাকা লাহোরের স্কোর ১৭১। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে কুয়েত সিটি এবং উহান, স্কোর যথাক্রমে ১৬৮ ও ১৬৭।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]