বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:০৯ পিএম

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন জন নিহত হয়েছেন। আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২)ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)। 

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে যান। কাজ শেষে ইফতারের আগ মুহূর্তে দ্রুতগতিতে মটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাবার সময় ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তা ওপর পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নাঈম নিহত হন।

তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় নেয়া হলে সেখানে সেলিমের মৃত্যু হয়। রাত সাড়ে ৯ টার পর রিফাত রহমানও মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় অবস্থানরত রিফাতের প্রতিবেশী শাহাদত এ তথ্য নিশ্চিত করেন। 

দূর্ঘটনার সংবাদটি এলাকায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে এসেছে। 

ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]