|
১৪ মার্চ : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
১৪ মার্চ : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা ১৯২৫ - প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়। ১৯৩১ - ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়। ১৯৩৯ - কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়। ১৯৫৫ - ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়। ১৯৭৩ - বিজ্ঞানী মণিলাল ভৌমিক এক্সিমার লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপ্টিক্যাল সোসাইটিতে। ১৯৭৫ - রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন। ১৯৭৫ - রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন। ১৯৭৮ - ইসরাইল মহড়ার অজুহাতে সেনাবাহিনীকে জড়ো করে এবং লেবাননের ওপর আগ্রাসন চালায়। ১৯৮০ - ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৫ - তেহরানের জুমার নামাজের সমাবেশে বিদেশিদের অনুচররা বোমা হামলা চালায়। ১৯৯০ - মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯২ - সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়। ২০০৭ - নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৮৫৪ - পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী। ১৮৭৯ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯১৬ - সমরেন্দ্র কুমার মিত্র, ভারতীয় বাঙালি বিজ্ঞানী এবং গণিতবিদ। তিনি ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার তৈরি করেন। ১৯৩৩ - মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক। ১৯৩৪ - আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী, ছড়ার গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যার বিশিষ্ট অবদান রয়েছে। ১৯৬৫ - আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা। ১৯৬৫ - রোহিত শেঠী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও উপস্থাপক। ১৯৮৬ - জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৬৮২ - ইয়াকব ভ্যান রাইস্ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী। ১৮৮৩ - কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা। ১৮৯৯ - হের্মান স্টাইন্টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন। ১৯৭৫ - যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, বাঙালি কবি। ১৯৭৬ - পল্লীকবি জসিমউদ্দিন, বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ১৯৮১ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। ১৯৯৫ - উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯৯৭ - বাঙালি কবি ও লেখক সামসুল হক। ২০১২ - হিমানীশ গোস্বামী, বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী। ২০১৮ - স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |