মন্ট্রিয়লে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:৩৮ এএম

মন্ট্রিয়লে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মন্ট্রিয়লে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কানাডার মন্ট্রিয়লে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) মন্ট্রিয়লে বিএনপি কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কানাডা বিএনপি, ক্যুইবেক বিএনপি এবং মুক্তিযোদ্ধা দল কানাডার আয়োজনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কানাডা বিএনপির সাবেক সহ সভাপতি সাইদুর রহমান।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা এম এ ওহাব।

ক্যুইবেক বিএনপির সভাপতি আবদুল মান্নানের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি উল্লাহ নওশাদ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, বিএনপি নেতা মো. আলমগীর ও যুবনেতা আব্দুল আজিজ প্রমুখ।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]