আবারও পাকিস্তানকে হারের স্বাদ দিলো নিউজিল্যান্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:৫৪ এএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১২:০২ পিএম

আবারও পাকিস্তানকে হারের স্বাদ দিলো নিউজিল্যান্ড

আবারও পাকিস্তানকে হারের স্বাদ দিলো নিউজিল্যান্ড

বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ১৩৫ রানের পুঁজি গড়েছিল পাকিস্তান। জবাবে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ঝোড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক কিউইরা।

ডানেডিনে টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা এলোমেলো ছিল ম্যান ইন গ্রিনদের ইনিংস। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান নওয়াজ৷  ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। ১০ বলে ১১ রান করে ফিরেছেন।

সতীর্থদের নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসার মিছিলে একপ্রান্তে আগলে রেখেছিলেন অধিনায়ক সালমান আঘা। ইনিংস এগিয়ে নিচ্ছিলেন পাকিস্তানের নতুন এই অধিনায়ক। ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। চারটি চার ও তিন ছক্কা হাঁকানো সালমানকে আউট করেন বেন সিয়ার্স।

শাদাব খান করেছেন ১৪ বলে ২৬ রান। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে ৯ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। রান তাড়ায় শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর তান্ডব চালান দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন।

তাদের ছক্কা বৃষ্টিতে পাওয়ার প্লের পাঁচ ওভারে কিউইরা তোলে ৬৬ রান। সেইফার্ট ও অ্যালেনকে সাজঘরে ফিরিয়ে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা চালান মোহাম্মদ আলী ও জাহানদাদ খানরা। ২২ বলে ৪৫ রান করেন সেইফার্ট ও অ্যালেনের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩৮ রানের ইনিংস।

এরপর মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলরা দ্রুত ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল হে ও ব্রাসওয়েল জুটি।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]