শিলংয়ে পৌঁছেছেন হামজা-জামালরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৪:৩৯ পিএম

শিলংয়ে পৌঁছেছেন হামজা-জামালরা

শিলংয়ে পৌঁছেছেন হামজা-জামালরা

এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেঘালয়ার ভিভান্তা হোটেলে উঠবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ কলকাতার ‍উদ্দেশে সকাল ৯টায় দেশ ছাড়ে বাংলাদেশ। কলকাতা থেকে পরে বিকেল ৪টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছেছে।
২৪ সদস্যের দল নিয়ে ভারতে গেছে বাংলাদেশ। যাওয়ার আগে দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন।

তারও আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করা ২৯ ফুটবলার থেকে বাদ পড়েছেন ইতালিয়ানপ্রবাসী ফাহমিদুল ইসলাম। চোটের কারণে ছিটকে যান সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ।

অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে নামার অপেক্ষায় আছেন হামজা। আগামী ২৫ মার্চ শিংলয়ের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডারের অভিষেক হবে।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]