|
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক: চীনা রাষ্ট্রদূত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক: চীনা রাষ্ট্রদূত রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও ওয়েন বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে ঘোষণা আসতে পারে। কেননা এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ সফর ফলপ্রসু ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীনে যাচ্ছেন। ডেল্টা টাইমস/সিআর |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |