ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৪:১৬ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ইফতার এর আয়োজন করেছে।  সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ইফতার অনুষ্ঠিত হয়। অফিস অফ ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স এর উদ্যোগে এই আনন্দ আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।

ইফতারের এই আয়োজনে অনেক প্রাক্তন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব ও আধুনিক ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে স্মৃতিচারণে মেতে ওঠেন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ক্যারিয়ারসহ তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট লাইফ বিভাগের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান। তিনি বলেন “প্রাক্তন শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির গর্ব। তাদের অর্জন আমাদের অনুপ্রাণিত করে, আর তাদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের সাফল্য।”

রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, “আমাদের রয়েছে ২৫,০০০ এর বেশি অ্যালামনাই। যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। তারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। আমরা তাদের জন্য গর্ববোধ করি।

ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মুজিবুল হক সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানান। সময় ও সুযোগ পেলেই প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার আহবান জানান তিনি। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর সাদিয়া হামিদ কাজী।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]