প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, কৃষক লীগ নেতা গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেমস্ক:
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৬:০১ পিএম

প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, কৃষক লীগ নেতা গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, কৃষক লীগ নেতা গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মানহানিকর ছবি শেয়ার এবং সরকারবিরোধী অপতৎপরতার অপরাধে রংপুরের পীরগাছা থেকে  জামিউল ইসলাম মুকুল নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তার জামিউল ইসলাম মুকুল পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক। গতকাল শনিবার বিকেলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দেউতি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জামিউল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট দিতেন, যা অস্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার দেউতি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিউল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালত নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]