তিন পেসার নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
ডেল্টা টাইম ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৯:৫৭ এএম

তিন পেসার নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন পেসার নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে টস ভাগ্য পক্ষে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতে উইকেটে আছে ঘাসের ছোঁয়া। এমন উইকেটে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ। গতিময় পেসার নাহিদ রানার সঙ্গে আছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

নিয়মিত কিপার ব্যাটার লিটন দাস না থাকায় এই সিরিজে কিপিং গ্লাভস পেয়েছেন জাকের আলি অনিক। তিন পেসার রাখলেও দুইজন বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও রাখবেন ভূমিকা। মিরাজ অলরাউন্ডার হওয়ায় আট নম্বর পর্যন্ত ব্যাটার পাচ্ছে বাংলাদেশ।  সফরকারী জিম্বাবুয়েও তাদের একাদশে রেখেছে তিন পেসার।

টস জিতে ব্যাট করার ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে শান্ত বলেন, 'উইকেট দেখে শক্ত মনে হয়েছে। বাউন্স ভালো কাজেই এই কন্ডিশনে ব্যাট করা হবে আদর্শ।'  

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও বলেন টস জিতলে তারাও বেছে নিতেন ব্যাটিং। 

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:
বেন কারান, ব্রায়ান বেনেট, নিল ওয়েলক, ক্রেইগ আরভিন,শন উইলিয়ামস, ওয়েসল মাধভেরে, এনইয়াশা মায়াভু,ওয়েলিংটন মাসাকাদজা,   রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টোর নিয়াউচি।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]