কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেল্টা টাইম ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:০০ পিএম

কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিলাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিলাক রঞ্জন ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অথ্যয়নরত ছিলেন।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে রাতে কলাবাগানে হাতিরপুলরে ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নাম্বার বাসার নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই বাসায় কয়েকজন মিলে ভাড়া থাকতো। এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত পিলাক রঞ্জন সরকার ময়মনসিংহ জেলা সদরের টি এন রায় রোডের রঞ্জন সরকারের সন্তান।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]