হাতীবান্ধায় হাইওয়ে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার ২
ডেল্টা টাইম ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১১:৪৭ এএম

হাতীবান্ধায় হাইওয়ে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার ২

হাতীবান্ধায় হাইওয়ে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার ২

রংপুর রিজিয়নের হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের বড়খাতা এলাকায় এ অভিযান চালানো হয়।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রো-ট ১৬-৮২৯৬ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে চালকের আসনের পেছনে টাকের উপর ত্রিপল ও লাল পলিব্যাগে মোড়ানো অবস্থায় রাখা দুটি পলিথিনের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে ট্রাকচালক সানাউল হোসেন (২০) ও তার সহযোগী জাকারিয়া সুমন (২৪) কে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাক ও মাদকদ্রব্য জব্দ করে হাতীবান্ধা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “হাইওয়ে পুলিশ শুধু সড়ক নিরাপত্তা নয়, মহাসড়কে মাদক প্রতিরোধেও সক্রিয় ভূমিকা পালন করছে।” তিনি রিজিয়নের সকল হাইওয়ে থানাকে মাদকবিরোধী অভিযানে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য জানিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]