সেমিফাইনালের আগে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:১৩ পিএম

সেমিফাইনালের আগে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সেমিফাইনালের আগে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

এইচএফ কাপে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। আগেই টানা তিন ম্যাচে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। 

ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশকে ৩৮ মিনিট পর্যন্ত আটকে রাখে লঙ্কানরা। তবে এর পরের মিনিট থেকে সকল প্রতিরোধ ভেঙে যায়। আসতে থাকে একের পর এক গোল।

৩৯ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। রাকিবুল ইসলাম আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন।

তিন মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। রাকিবুল আবারও আক্রমণ থেকে পরাস্ত করেন লঙ্কান গোলকিপারকে। 

৪৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। ফজলে রাব্বী আক্রমণ থেকে গোল করে দলকে আবারও আনন্দের উপলক্ষ এনে দেন।

৪৯ মিনিটে চতুর্থ গোল আসে। আরশাদ হোসেন পোস্ট কাঁপান। 

পরের মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোল করলে বাংলাদেশ বড় জয় পায়।

এখন সব ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনালে লড়বে ‘এ’ গ্রুপ রানার্সআপ ওমান বা চাইনিজ তাইপের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে। ম্যাচটি হবে শুক্রবার।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]