হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ মনে হয় না
ডেল্টা টাইম ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৫৭ এএম

হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ মনে হয় না

হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ মনে হয় না

হৃতিক রোশনের সৌন্দর্য হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছে। সেরা সুপুরুষের তালিকায় অনেক হলিউড স্টারকে টপকে গিয়েছেন হৃতিক। তিনি সুন্দর পুরুষ নন, এ কথা অস্বীকার করার মানুষের সংখ্যা কম। সেই কম সংখ্যক মানুষের তালিকায় নাম আছে সামান্থা রুথ প্রভুর। তার নজরে হৃতিক ততটাও সুন্দর নন। বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’কে ১০-এ নম্বরও দিয়েছেন সামান্থা।

এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল, হৃতিককে ১০-এ কত নম্বর দিতে চান তিনি। হাসতে হাসতে সামান্থা তাকে ৭ নম্বর দিয়েছিলেন। 

তারপর এও বলেছিলেন, এই কথা শুনে অনেকেই হয়তো আমার ওপর রেগে যাবেন। তবে আমি এটাই বলব যে, হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাকে ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না।

তাহলে ১০-এ ১০ কাকে দিয়েছিলেন সামান্থা? অভিনেত্রী জানিয়েছিলেন, দক্ষিণী তারকা মহেশবাবুকে তার বেশ ভালোই দেখতে লাগে। তাকেই ১০-এ ১০ দিয়েছিলেন সামান্থা। তিনিই সামান্থার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ।

সামান্থার অভিনয় দর্শকের পছন্দ। তার অনুরাগীর সংখ্যাও কম নয়। অভিনেত্রীর ব্যক্তিজীবন বরাবরই চর্চায় থাকে। ২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে তার ডিভোর্স হয়। নাগাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। অল্পদিন সংসার করার পর সেই সম্পর্ক ভেঙে যায়। তা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায় নেটদুনিয়ায়। তার পর সামান্থা কেরিয়ারে মন দিতে শুরু করেন। তার শরীরও খারাপ হয় মাঝে। অন্যদিকে জীবনে ‘মুভ অন’ করেছেন নাগা। তিনি বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]