নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর
ডেল্টা টাইম ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১০:৩৮ এএম

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভায় গোপন মতামতের মাধ্যমে খায়রুল কবির খোকনকে সভাপতি এবং মঞ্জুর এলাহী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।

বিশেষ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারী।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানোে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]