|
নেতাকর্মীদের মির্জা ফখরুল
অপকর্ম বন্ধ করুন, না হলে আ. লীগের মতো অবস্থা হবে
নিজস্ব প্রতিবেদক:
|
![]() অপকর্ম বন্ধ করুন, না হলে আ. লীগের মতো অবস্থা হবে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনও নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেন। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। জনগণের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা অনেকে মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে। তিনি তো ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের ওপর এমন নির্যাতন করেছেন, যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনস্টার (দানব) ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি। তারা (আওয়ামী) এমন কোনো খারাপ কাজ নাই যা করেনি। দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষকে হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে। ফ্যাসিবাদ শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে আমাদের নিতে হবে না। কারণ সাধারণ জনগণের উপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা। এই অত্যাচারীকে মানুষ কখনও গ্রহণ করবে না। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |