গুলশান থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিনেতা সিদ্দিককে
ডেল্টা টাইম ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:৩৩ এএম

গুলশান থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিনেতা সিদ্দিককে

গুলশান থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিনেতা সিদ্দিককে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। তার বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা ছিলো।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সেই মামলায় গ্রেপ্তার দেখায় গুলশান থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ।

তিনি বলেন, 'তাকে (সিদ্দিক) গুলশান থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এর আগে গতকাল বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদক কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল, স্থানীয় বিএনপি নেতাসহ সাধারণ মানুষ সিদ্দিককে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মারধর করে। সেখান থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় নিকটস্থ রমনা থানা- পুলিশ।

এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, তাকে লোকজনের হাত থেকে উদ্ধার করে আমরা থানা হেফাজতে নেই। তার বিরুদ্ধে কোন মামলা আছে কী-না এটা খতিয়ে দেখি। দেখা যায়,তার বিরুদ্ধে গুলশান থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী-জনতা হত্যা চেষ্টার দুটো মামলা আছে। আমরা তাকে গুলশান থানায় সোপর্দ করি।

ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতারা তাকে মারধর করে থানায় দিয়েছে কী-না? এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন,'সেখানে ছাত্রদল, যুবদল, বিএনপি, স্থানীয় জনতা ও রিকশাওয়ালা সবাই ছিলো। এককভাবে কেউ তাকে ধরে থানায় দেয়নি। সবাই ধরেই তাকে থানায় দিয়েছে। যারা মারধর করেছে তাদের আমরা বকাঝকা করে সেখান থেকে সরিয়ে দিয়েছি।’

তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। এ ঘটনার পর সন্ধ্যায় গণমাধ্যমে তিনি বলেন, 'মব সৃষ্টি ছাড়াই তাকে থানায় দেওয়া হয়েছে। নির্বিশেষে যে দালাল, সে দালাল—তার পরিচয় যাই হোক না কেন। সিদ্দিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে অশ্রাব্য ও অবমাননাকর মন্তব্য করেছে, তার প্রতিক্রিয়ায়ও আমরা আইন নিজের হাতে তুলে নেইনি। আমরা কোনো গণপিটুনি বা মব জাস্টিস সৃষ্টি করিনি। বরং তাকে আইন অনুযায়ী আটক করে যথাযথভাবে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’ বক্তব্যের জন্য ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকেও ফোন করা হয়। তিনি কল রিসিভ করেন নাই।

২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ২০২৩ সালের ৫ জুন এ অভিনেতা আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com